
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৪:৩৬ পি.এম
পিরোজপুর সরকারি মহিলা কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রাম অনুমোদন পাওয়ায় র্যালি

পিরোজপুর সরকারি মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় আনন্দে র্যালি করেছে শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার (৭ মে) বেলা ১১টায় কলেজে প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর উপ আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক নিখিল চন্দ্র হালদার, উপ আঞ্চলিক কেন্দ্রর প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাকসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ অংশ নেয়। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫ ব্যাচে ৪ বছর মেয়াদী ওপের স্কুল কতৃক বাংলা মাধ্যমে পরিচালিত বিবিএ প্রোগ্রামে পিরোজপুর সরকারি মহিলা কলেজ স্ট্যাডি সেন্টারে অনলাইনের মাধ্যমে ভর্তি চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত