
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ২:২০ পি.এম
পুকুরে ডুবে নার্সের মর্মান্তিক মৃত্যু
![]()
ঢাকার ধামরাইয়ে একটি প্রকল্পের পুকুরে ডুবে তন্ময় দাস (২৬) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। নিহত তন্ময় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সে হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায়, সাবেক মন্ত্রী কামাল মজুমদারের প্রকল্পের ভেতর পুকুরে এ ঘটনা ঘটে। নিহত তন্ময় দাস গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার তপন কুমার দাসের ছেলে।
ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার বিকেলে তার দুই বন্ধু সানি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) এবং আদনান (স্ট্যান্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী) মিলে তারা ওই প্রকল্পের ভেতরে পুকুরের পাড়ে বেড়াতে যায়। সেখানে তিন বন্ধু মিলে গিটার বাজিয়ে গান করে। পবে তম্ময় গান শেষে পুকুরে নেমে সাঁতরাতে গিয়ে পুকুরে ডুবে গেলে তার মৃত্যু হয়।
এই বিষয়ে তম্ময়ের বন্ধু সানি ও আদনান বলেন, আমরা তিন বন্ধু মিলে বিকেল বেলা বেড়াতে প্রকল্পের ভেতরে পুকুর পারে যাই। এরপর তম্ময় হঠাৎ পানিতে নেমে সাঁতরায়। কিছুক্ষণ পর পুকুরের পানিতে ডুব দিয়ে আর উঠে নাই। আমরা সাঁতার না বলে অবস্থার বেগতিক দেখে চিৎকার করে আশে পাশের লোকজন ডেকে আনি। পরে তারা অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে তাকে উদ্ধার শেষে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান সাংবাদিকদের বলেন, উপজেলার আড়ালিয়া এলাকায় পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু সংবাদ পাই। পুলিশ পাঠিয়ে সুরৎহাল শেষে লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত