
ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন যোগদান করার পর থেকেই,তার নির্দেশে ময়নসিংহ জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা সহ সকল থানার বিভিন্ন অভিযানে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেন। তার নেতৃত্বে ধারাবাহিক অভিযানের ফলে ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়।মানুষের মধ্যে ফিরে আসে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস। ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, চুরি, ইভটিজিং, কারিদের গ্রেফতার এবং আইনের আওতায় আনতে দেখা যায় তাকে।তার নির্দেশে কোতোওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেন,যার ফলে ময়মনসিংহ সদরের প্রত্যেকটি এলাকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে স্বাভাবিক। এরকম পুলিশি সেবা প্রদানে, সাধারন মানুষ সব সময় সন্তুষ্টি প্রকাশ করেন।আব্দুল্লাহ আল মামুন সব সময় সেবা গ্রহিতাদের সাথে সরাসরি কথা বলেন এবং সমাজের সকল শ্রেনীর লোকদেরকে তিনি সমান ভাবে আইনি সহায়তা দেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত