

মোঃ আব্দুল বারী, (বিশেষ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহতের পর পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ‘তৃতীয় পক্ষ’ জড়িত বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এমন দাবি করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ। পুলিশের এমন দাবির প্রতি সমর্থনও দিয়েছেন নিহত তরুণের বন্ধুরাও। তারাও দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন।
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। এরপর উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন। এক পর্যায়ে তারা শান্তিবাগ পুলিশ ফাঁড়ি ও বিশ্বরোডে সার্জেন্ট আতাউল পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করে। চাঁপাইনবাবগঞ্জে দুই পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন।অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন- পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্সে হামলা-ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করা হয়েছে। হামলা ও লুটপাটের ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত। তারাই এসব ঘটনা ঘটিয়েছে। পরে অতিরিক্ত পুলিশ সুপারে বক্তব্যের সঙ্গে সহমত পোষন করেন নিহত রিফাতের বন্ধু জামিল হাসান আপন। তিনি বলেন, পুলিশের বক্তব্যের সঙ্গে আমি একমত। হামলা ভাঙচুর ও লুটপাটের সঙ্গে তৃতীয়পক্ষ জড়িত। তিনি বলেন, একটা প্রাণ যখন চলে যায় তখন আত্মীয়-স্বজনদের মাথা ঠিক থাকে না। তারা অনেক কিছুই করতে পারে। তবে এসবের সুযোগ নিয়ে তৃতীয়পক্ষ বিভিন্ন হামলা-ভাঙচুর করেছে। তিনি বলেন, আমি নিজেও তাদের (হামলা-ভাঙচুরকারীদের) শান্ত করার চেষ্টা করেছি। জামিল হাসান আপন আরও বলেন, এটাও সত্য যে পুলিশের গাফলতি আছে। আমি নিজেও দুর্ঘটনার সময় সেখানে আরেকটি বাইকে ছিলাম। দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার না করে পালিয়ে যায়। আমরা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত