

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে লিমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকা পাগল পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন তিনি জানান হালুয়াঘাট পৌর এলাকায় ডিউটিরত পুলিশ অফিসার ও সোর্স মোটরসাইকেল তল্লাশি করছিল এ সময় লিমন কে থামিয়ে তল্লাশি করতে চাইলে তল্লাশি না করার জন্য তর্কে জড়ান, এক পর্যায়ে কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়া (এজাজ) কে লক্ষ্য করে ধারালো দা দিয়ে পিছন থেকে কোপ দেন এতে পুলিশ সদস্য গুরুতর আহত হন, আহত ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসাও দেওয়ার হয়, প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন আমিনের ছেলে।অভিযুক্তর ব্যবহারিত মোটরবাইকটি পুলিশ জব্দ করে ।জিজ্ঞাসাবাদের জন্য লিমনের পিতা রুহুল আমিনকে হালুয়াঘাট থানায় ডেকে নেওয়া হয়। এবং তার ছেলে লিয়নকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে অপরাধী যেন অপরাধী হিসেবে গণ্য করার হয়,সে যে দলেরই হোক না কেন, অপরাধীর দায় কখনো দল গ্রহণ করবেনা, এ ব্যাপারে পুলিশকে আরো কঠুর হওয়ার অনুরোধ করেন। তবে ছেলের অপরাধে বাবাকে দায়ী করা ঠিক হবে না।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত