
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৪:১৫ পি.এম
পেরিয়া ইউপি সাবেক চেয়ারম্যান নজির আহমদ ভূঁইয়া’র কবর জেয়ারত করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক ৩ বারের চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব নজির আহমদ ভূঁইয়া'র কবর জেয়ারত করেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। শনিবার বিকালে পেরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে মরহুম আলহাজ্ব নজির আহমদ ভূঁইয়া'র পরিবারিক কবরস্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া এ কবর জিয়ারত করেন।
এসময় দৌলতপুর ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি সাইফুদ্দিন ভূঁইয়া, সমাজ সেবক দেলোয়ার হোসেন ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবু সায়েম আজাদ, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক নির্বাহী সদস্য কামাল মজুমদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সায়েম মজুমদার শিপু, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু তাহের মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিএনপি নেতা আবু বাহার মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিব, পৌরসভা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ।
পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা মঈনুল হাসান লিটন, মাঈন উদ্দিন, যুবদল নেতা মনোয়ার মাহমুদ মিলন, মাঈন উদ্দিন, মহসিন মিয়াজী, সরওয়ার আলম, আমিনুল ইসলাম, আলাউদ্দিন, খোকন গাজী, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু, কামাল খাঁন শুভ, সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজী, মোহাম্মদ পরাণ প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত