মোঃ মজনু মিয়া,গাইবান্ধাঃ
প্রতারক রানা থেকে রাণী হিজড়া-রংপুর সদর থানার রাণী হিজড়া কর্তৃক গাইবান্ধার গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানী ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তৃতীয় লিঙ্গের উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্য অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, রংপুর সদর থানার রানা ওরফে রানী হিজড়া গাইবান্ধার গুরুমাতা মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা করেছেন। পাশাপাশি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের ভয়ভীতি দেখানো এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তারা।
বক্তারা বলেন, মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একইসাথে রানা ওরফে রানীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান। দাবী বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা।
পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর গানাসাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তবে এসব অভিযোগের বিষয়ে রানা ওরফে রানী হিজড়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA