
বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও তাঁকে গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অদ্য সোমবার দুপুর ১টায় অত্র প্রতিষ্ঠানের মূল গেইটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার শাহনগর মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, দুবলাগাড়ী কলেজের প্রভাষক আব্দুর রহিম, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মারুফ হোসেনসহ অনেকে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ডেমাজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যারয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, ইব্রাহীম, ফাতেমা খাতুন, জুলফিকার রায়হান, লিলি খাতুন, স্থানীয় অভিভাবক আব্দুল মান্নান, শাহীন আলমসহ অনেকে।
উল্লেখ্য, বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনায় ২০১৮ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় বিস্ফোক আইনে মামলা করা হয়। এ মামলায় আব্দুল্লাহ আল মোনায়েম এজহার নামীয় আসামি। গত (২ জুলাই) মঙ্গলবার রাত ৯টার দিকে শেরপুর থানা পুলিশের একটি দল শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মানববন্ধনে বক্তরা বলেন, 'তাঁকে বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে এক সহকারী শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। তাঁর হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। একজন শিক্ষা গুরুর হাতে হাতকড়া পরানো সমগ্র শিক্ষক জাতীকে অপমানের সামিল। উপস্থিত ছাত্র, শিক্ষক, স্থানীয় লোকজন শিক্ষক লাঞ্ছনার এমন ঘটনার নিন্দা জানিয়ে, আটককৃত শিক্ষকের মুক্তি দাবি করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত