
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৩:৫৬ পি.এম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্তদের বিল প্রদানে বিলম্বের অভিযোগ

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ এর কেন্দ্র পরিচালনা বাবদ বিল বরাদ্দ থাকলেও দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তাদের বিল পরিশোধে অহেতুক বিলম্বের অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্টদের মধ্যে অনেকটাই ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র জানান, পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত বিল যথাসময়ে পরিশোধ করা হলেও পুলিশ ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিল প্রদান করা হয়নি। অভিযোগ রয়েছে এসব বিল প্রদানে অযৌক্তিক বিলম্ব ও নানা অজুহাত দেখানো হচ্ছে।
একজন ভুক্তভোগী বলেন, “আগের বছরগুলোতে পরীক্ষা শেষের দিনই বা তার পরপরই এসব বিল পরিশোধ করা হতো। কিন্তু এবছর ১০ দিনের বেশি সময় পার হয়ে গেলেও এখনো আমরা কোনো বিল পাইনি। তবে কি কারণে এখনো তারা বিল পাননি এর কোনো যৌক্তিক কারণ তাদের জানা নেই।
সংশ্লিষ্টদের মতে, সরকারি আর্থিক বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালনের সম্মানী নির্ধারিত সময়ে পরিশোধ করা বাধ্যতামূলক। অযথা বিলম্ব প্রশাসনিক জবাবদিহিতার পরিপন্থী এবং এটি দায়িত্ব পালনে অনীহা সৃষ্টি করতে পারে।
এবিষয়ে জানতে চাইলে শাজাহানপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আব্দুল লতিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অফিসে প্রয়োজনীয় জনবল না থাকায় বিল প্রস্তুত ও বিতরণে কিছুটা বিলম্ব হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন জানান, দায়িত্বপ্রাপ্তদের সম্মানী পরীক্ষা শেষেই দেওয়ার কথা ছিল। কিন্তু কেন দেওয়া হয়নি বিষয়টি আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে দেখছি। ভুক্তভোগীরা দ্রুত বিল পরিশোধের দাবি জানিয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত