
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:০৪ পি.এম
প্রায়ই ১৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরী চলাচল শুরু

কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ৭টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌ-রুটের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে এই রুটেই সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ছোট-বড় পাঁচটি ফেরি। এর মধ্যে আরিচা-কাজীরহাট রুটে ফেরি ‘ধানসিঁড়ি’ ও ‘হামিদুর রহমান’ এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ‘শাহ মখদুম’, ‘এনায়েতপুরী’ ও ‘ভাষা শহীদ বরকত’ দীর্ঘ সময় মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, আপনারা জানেন শীতকাল চলমান। শীতকালে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে জান মাল নিরাপত্তার স্বার্থে আমাদের ফেরি বন্ধ রাখতে হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত