প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:১৪ পি.এম
প্রেস স্টিকারযুক্ত মোটর সাইকেলে ইয়াবা: কথিত সাংবাদিক মুজাহিদ আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার: প্রেস স্টিকারযুক্ত মোটর সাইকেলে মিলেছে ২৩ লাখ টাকার ইয়াবা।এসব ইয়াবা পাচারে জড়িত একজনকে আটক করা হয়েছে।র্যাব-৭ চট্টগ্রাম ব্যাটালিয়নের একটি অভিযানিক দল আনোয়ারা থানা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করেন।
এতে আটক ব্যক্তি নিজেকে সাংবাদিক দাবি করেছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আনোয়ারা এলাকায় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলটির সামনে ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা একটি প্রেস স্টিকার লাগানো ছিল।
তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন বাক্সের সন্ধান পান র্যাব সদস্যরা। পরে ওই বাক্স খুলে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রেসের পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য এই কথিত সাংবাদিক মুজাহিদ ইতিপূর্বে আরো ৩ বার ইয়াবা নিয়ে আটক হন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA