
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:৩৫ পি.এম
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সাব-ইনস্পেক্টর নির্বাচন ফাহিম ফয়সাল তরফদার

স্বপন মাহমুদ, ব্যুরোচীফ : ফরিদপুর জেলা পুলিশের কলয়ান সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্স্ হল রুমে এই কল্যান সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার জনাব আব্দুল জলিল (পিপিএম)। সভায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবারের সভায় শ্রেষ্ঠ সাব-ইনস্পেক্টর নির্বাচীত হয়। ফরিদপুর জেলার কোতয়ালী থানায় আইন শৃঙ্খলা রক্ষা, ক্লুলেস ডাকাতি মামলা তদন্তে সফলতা অর্জন, বিদেশি পিস্তল উদ্ধার, ক্লুলেস মার্ডার মামলায় তদন্তে সহায়তা, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডা: শাহীন জোদ্দারকে মারপিট করা মামলার আসামী গ্রেফতারসহ বিভিন্ন কাজের অবদান স্বরুপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর ফাহিম ফয়সাল তরফদার। ফরিদপুর জেলার পুলিশ সুপার মো: আব্দুল জলিল(পিপিএম সেবা) সাব ইন্সপেক্টর ফাহিম ফয়সাল তরফদার এর হাতে ক্রেস্ট এবং নগদ ৫ হাজার টাকা তুলে দেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত