
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৮:৪৪ পি.এম
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনির নতুনচর ভাটাবালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক -বিএনপি নির্বাহী কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সভাপতি- কালকিনি উপজেলা বিএনপি এবং মোঃ মাহাবুব হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক- কালকিনি উপজেলা বিএনপি
অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, কালকিনি পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খেলাধুলা প্রিয় মানষ। তিনি আামী দিনে প্রধান মন্ত্রী হলে দেশের সর্বত্রই উন্নয়নের ছোয়া লাগবে এবং খেলাধুলার ক্ষেত্রেও বিশেষ গুরত্বারোপ করবে বলে আমি বিশ্বাস করি। জনগনের ভোটে দেশনায়ক তারেক রহমানই আগামীদিনের প্রধান মন্ত্রী হয়ে দেশকে বৈষম্যহীন ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করবেন ইনশাআল্লাহ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত