
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৬:১৬ পি.এম
ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে শরণখোলা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
![]()
শনিবার (১২ এপ্রিল) বিকাল তিনটায় রায়েন্দা শহীদ মিনার চত্তরে উপজেলা বিএনপির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার চারটি ইউনিয়ন থেকে বিএনপির প্রায় ৫ হাজার নেতাকর্মী মিছিল সহকারে এসে সভায় অংশ নেয়। সভায় যুবদল নেতা মো: আল আমিন খাঁনের সঞ্চালনায় ও মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য ও জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট ফারহানা জাহান তালুকদার নিপা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমানের সহধর্মিনী আঞ্জুমান আরা আলো, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন, সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল আলম লিটন, বিএনপি নেতা কাউসার হোসেন, অধ্যাপক শামীম হাসান বাদল, মোল্লা মিজানুর রহমান, আবু হানি হাওলাদার, যুবনেতা মাসুম জোমাদ্দার, আবু জাফর, আবুল হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান সেপাই,ছাত্রদল নেতা মামুন গাজী, সোহাগ তালুকদার ও রবিউল ইসলাম। এদিকে একইদিন বিকালে একই দাবিতে উপজেলা বিএনপির একাংশের আয়োজনে পাঁচরাস্তা আল আরাফা ব্যাংকের সামনে সভা অনুষ্ঠিত হয়। সভায় রায়েন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত,যুগ্ম আহবায়ক মোল্লা ইসহাক আলী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী,উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম লিটন,মধু তালুকদার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ,যুবদল নেতা বশার খান,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শাহিন,জাহিদ হাসান রাব্বি প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে গাজায় অসুস্থদের চিকিৎসা, খাদ্য সরবরাহ চালু রাখা ও নেতানিয়াহু সরকারকে এই বর্বর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহকে ইজরায়েলী পণ্য বয়কটের অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত