
মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত ২০ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৬ জন সরকারি চাকরিজীবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, দীর্ঘদিন দলের রাজনীতিতে সক্রিয় থাকা নেতাদের বাদ দিয়ে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে দলীয় গঠনতন্ত্র ও সরকারি চাকরিবিধি অনুসরণ করা হয়নি বলেও তারা দাবি করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের যৌথ স্বাক্ষরে ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের এই নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ফুলবাড়ী উপজেলার রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক ও সাংবাদিক শাহীনুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তহিদুল হককে রাখা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA