প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৬:৫৭ পি.এম
ফেসবুকে প্রকাশিত প্রধানমন্ত্রীর গাড়ীবহরে ইট নিক্ষেপ এর নিউজটি গুজব

এসপি হাবিব গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
ফেসবুকে প্রকাশিত মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুরব্রীজ এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ এর নিউজটি গুজব ও ভিত্তিহীন।
সামনের গাড়ীর পিছনের চাকার টায়ার থেকে ছিটকে পড়া একটি ইটের টুকরা পিছনের গাড়ীর সামনের গ্লাসের উপরে পড়ে। ফেসবুকে ইট নিক্ষেপের কথা উল্লেখ করে যে পোস্ট করা হয়েছিলো উক্ত ঘটনাটি গুজব, মিথ্যা ও ভিত্তিহীন বলে অবিহিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান হাবিব। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল সফরে যাওয়ার পথে নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ির উপরে ইটের টুকরাটি তার সামনে থাকা গাড়ীর পিছনের চাকার টায়ার থেকেমছিটকে উপরে পড়তে দেখা যায়।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি ওই দিন বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এটি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফেসবুকে প্রকাশিত নিউটি মিথ্যা ও ভিত্তিহীন যা তদন্তে বেরিয়ে আসে। পুলিশ সুপার সিসিটিভির ফুটেজ গুলো সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন। ফুটেজে স্পষ্ট দেখা যায় যে ইটের টুকরাটি সাননের গাড়ির পিছনের চাকার টায়ার থেকে ছিটকে ওই গাড়ীর সামনের গ্লাসের উপরে পড়ে। ফেসবুকে প্রকাশ করা যুবকটি দাড়িয়ে ভিডিও করতে ছিলো। প্রধানমন্ত্রী আসার পূর্বেই যুবকটি তার মোটরসাইকেল রেখে দৌড়ে প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার উপরে আসেন যে ভিডিওটি কেটে এডিট করে ফেসবুক পোস্ট করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতরে দাঁড়িয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের পেছনে থাকা দ্বিতীয় গাড়িটির পিছনের চাকার টায়ার থেকে তৃতীয় গাড়িটির সামনে এসে ইটের টুকরাটি পড়ে।
সাংবাদ সম্মেলন এর মাধ্যমে মঙ্গলবার বিকাল ৪.৩০ টায় মাদারীপুর পুলিশ সুপার হাবিবুর রহমান হাবিব প্রকৃত থটনাটি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA