
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ১:২৫ এ.এম
ফ্যাসিবাদী দল আওয়ামীলীগ কে নিষিদ্ধ করার দাবীতে চকরিয়া জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ মিছিল

কক্সবাজারের চকরিয়ায় ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে চকরিয়া এন সি পি,জামায়াত ইসলামী, চকরিয়ার জনসাধারণ শনিবার (১০মে) বিকাল ৫টায় চকরিয়া জাতীয় নাগরিক পার্টি আয়োজনে চকরিয়া জনতা শপিং সেন্টার থেকে একটি মিছিল বের হয় মিছিল টি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানার রাস্তা মাথা থেকে আবার জনতা শপিং সেন্টার এসে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে চকরিয়া ছাত্র আন্দোলন প্রতিনিধি মোবারক হোসেন জিহান
,চকরিয়া ছাত্র আন্দোলন প্রতিনিধি সায়েদ হাসান,চকরিয়া ছাত্র আন্দোলন প্রতিনিধি,
চকরিয়া ছাত্র আন্দোলন প্রতিনিধি শামসুল আলম সাইদি, চকরিয়া ছাত্র আন্দোলন প্রতিনিধি ইব্রাহিম ফারুক ছিদ্দিকী,চকরিয়া ছাত্র আন্দোলন প্রতিনিধি নরুল ইসলাম,জাতীয় নাগরিক পার্টি প্রতিনিধি খায়রুল ইসলাম,জে এস সানি চৌধুরী সহ বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়ে বিক্ষোভ মিছিলে বক্তব্য বলেন এই আওয়ামী লীগ সরকার ১৭ বছর ধরে দেশে অন্যায় অত্যাচার সন্ত্রাসী চাঁদাবাজি ঘুম হত্যা
প্রতিনিয়তই করতো এই জন্য দেশের মানুষ এই ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকারকে ৫ আগস্ট ছাত্র জনতার মাধ্যমে দেশ থেকে বিতাড়িতে করে ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে না হলে আমরা ছাত্র জনতা যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগ কে নিষিদ্ধ না করেন আমরা এই আন্দোলন করে যাবো বলে ঘোষণা দেয় ছাত্র জনতা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত