
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৬:০৭ পি.এম
ফ্যাসিস্ট হাসিনা ছিলো বাংলাদেশের ফেরাউন—উলিপুরে আব্দুল খালেকের মন্তব্য
![]()
“ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলো বাংলাদেশের ফেরাউন। বিনা ভোটে ক্ষমতায় থেকেছেন তিনি। ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ব্যর্থ হয়ে ভারতে পালিয়ে গেছেন”—এমন মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে কৃষকদল ও মৎস্যজীবী দলের পরিচিতি সভা এবং বিএনপি ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল খালেক বলেন, “স্বৈরাচার সরকারের দোসররা নতুন করে চক্রান্ত করছে, হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রতিহত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কৃষকের জন্য খাল-নদী খনন করে সেচের ব্যবস্থা করেছিলেন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। বিএনপি শিক্ষার্থীদের জন্য লেখাপড়ায় ফ্রি ব্যবস্থা চালু করেছিল।”
তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। তার আমলে রাজাকার হয়েছে মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্র ধ্বংস করেছে। বিগত ১৬ বছরে বিএনপির হাজারো নেতা-কর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান, যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত