
ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দক্ষিণ দেপাশাই গ্রামে বংশী নদীর উপর এক আজব সেতুর সন্ধান মিলেছে। ২০২০ সালে সেতুর কাজ শুরু হয়ে ২০২২ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫ সাল পেরিয়ে গেলেও কাজ এখনো সমাপ্ত হয়নি। ৭০% কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান (কামার জানি-আনোয়ারা, জেভি) উধাও হয়ে যায়। এখন দুর্ভোগে পড়েছে এলাকার সাধারণ জনগণ। সেতু ব্যবহার করতে না পারায় সেতুর নীচ দিয়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। সেতুর দুই পাশের অংশে ওঠার কোনো ব্যবস্থা নেই।
জনগণের দাবি-অসুস্থ ব্যক্তি, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী এবং সকল শ্রেণি-পেশার মানুষ যাতে নদী পারাপারে ঝুঁকি ছাড়া চলাচল করতে পারে, তার সঠিক প্রতিকার প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা দাবি করেছে যে, এই সেতুর কাজ পুরোপুরি শেষ হলে ঝুঁকিমুক্ত এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত