প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৬:৫৯ পি.এম
বইপাঠ, রচনা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করল পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার

পিরোজপুর অফিস::
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ ১৪৩৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেছে পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার। শনিবার (১১ জুলাই) সকালে গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী।জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক খায়রুন নাহার রুবী, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান এবং করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই পড়ার অভ্যাস, ভাষা-সংস্কৃতির চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। জেলা সরকারি গণগ্রন্থাগারের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাংকন, কুইজ, বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের বিজয়ী ৮৫ জন শিক্ষার্থী ও প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA