
ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জ থানাধীন ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিজুরি বাজার আদিবাসী সমবায় অফিস ভোটকেন্দ্রে আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বকশীগঞ্জ উপজেলা শাখার প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্যানেল চেয়ারম্যান পদে জনাব জয় দাঙ্গ এবং জনাব বিন্দু মারাক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯৬ জন। এর মধ্যে জয় দাঙ্গ পান ১৭৮ ভোট এবং বিন্দু মারাক পান ১৮৩ ভোট। ৫ ভোটের ব্যবধানে জনাব বিন্দু মারাক নির্বাচনে বিজয়ী হন। বিকেল ৪টা ২০ মিনিটে (১৬:২০ ঘটিকায়) ভোট গণনা শেষে ফলাফল শান্তিপূর্ণভাবে ঘোষণা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত