প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:২৩ পি.এম
বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন ভূঁইয়া ও অভিভাবক সদস্য মাছুম বিল্লাহ শাকের-সহ কমিটির অন্যান্য সদস্যের পরিচিতি সভা বৃহস্পতিবার সকালে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলী আশ্রাফ মিলনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুস সোবহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, বক্তব্য রাখেন বিদ্যালয় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা প্রধান করেন বিদ্যালয় শিক্ষকবৃন্দ।
বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মীর আহমেদ, বিদ্যালয় অভিভাবক সদস্য মাছুম বিল্লাহ শাকের, বক্সগঞ্জ বাজার পরিচালনা সমিতি সভাপতি কলিম উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটি সাবেক সদস্য নুরুন্নবী স্বপন, মানিক তালুকদার, ইউনিয়ন যুবদল আহ্বায়ক জাকির হোসেন, বিদ্যালয় সহকারী শিক্ষক জাফর আহাম্মদ, সমাজসেবক ইঞ্জিনিয়ার জালাল আহমেদ ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল, বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাওলনা শফিউল আলম।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ইয়াছিন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মনির হোসেন সিফাত।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA