
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ১১:০৭ পি.এম
বগুড়ায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা গ্রেফতার

মোঃ সাদিকুর রহমান, বগুড়া: বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাত পৌণে আটটার দিকে শেরপুর উপজেলা গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার আসামির নাম রবিন মন্ডল।ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মৃত সুলতান মাহমুদের ছেলে এবং শেরপুর পৌর স্বেচ্ছােসেবক লীগের সমাজকল্যাণ সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, ২ নভেম্বর দায়ের করা ভাংচুর ও বিস্ফোরক মামলার আসামি রবিন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে৷
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত