
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ১২:৪১ পি.এম
বগুড়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ৮০ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় শহরের সাতমাথা এলাকার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
সৈয়দ ফজলে রাব্বি ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সবুর শাহ্ লোটাসকে সভাপতি এবং সুমন সরদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া জেলার অভিজ্ঞ ৮ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি ৩ জন, সহ-সাধারণ সম্পাদক ৩ জনসহ দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কোষাধ্যক্ষ এবং মিডিয়া উন্নয়ন সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ সদস্যের একটি নির্বাহী পরিষদও গঠন করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী এই কমিটি বগুড়ায় জাতীয়তাবাদী ধারার সাংবাদিকদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত