

রেজওয়ানুল হক শাহীন, বগুড়া।
আর কে মেমোরিয়াল করদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আড়িয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডে অবস্থিত কওমী ও হাফেজি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা
"কুরআনের সুর"-২০২৫
অনুষ্ঠিত হয়। আর কে মেমোরিয়াল করদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব আখতারুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়মাইলে অবস্থিত সেলফ্ পয়েন্ট এর সম্মানিত সত্বাধীকারী, তরুন উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলখায়ের টুরস এন্ড ট্রাভেলস এর সত্বাধীকারী মাওঃ আবুল খায়ের ও বিশিষ্ট ব্যবসায়ী হলি হেরা স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মাওঃ আঃ হালিম। যুব নেতা জনাব রাসেলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও মহিপুর দাখিল মাদ্রাসার সহ সুপার জনান মোঃ রোকুনুজ্জামান। আরো বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক ও আজকের অনুষ্ঠানের বিচারক মন্ডলী। ৪ প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পরিশেষে তিন বিভাগের ২০ জন করে মোট ৬০ জনকে ইয়েস কার্ড দিয়ে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত