
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১১:৫২ এ.এম
বগুড়ায় মে দিবসে মোটর শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান মে দিবস উপলক্ষে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা, মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন অনুদানের চেক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের চারমাথা বাস টার্মিনালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় প্রয়াত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত