
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৩:০৪ পি.এম
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

বগুড়ার মালতিনগর এলাকায় সেনাবাহিনীর সফল ঝটিকা অভিযানে অপহৃত তিন শিক্ষার্থীকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অপহরণে জড়িত কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অপহৃত ছাত্রদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। এ সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি সেনা টহল দল মালতিনগরে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক চার অভিযুক্ত হচ্ছেন:
১. মো. আবির হোসেন বিদ্যুৎ (২৭)
২. ওয়াজ মন্ডল (৩৬)
৩. মো. মাসুম আলম নায়েম (২৭)
৪. মো. মেহেদী হাসান (২৩)
অভিযানে জব্দ করা হয়:
৭টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র
১৩টি সিম কার্ড
৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার
২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক
একটি কম্পিউটার সেট
বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল
গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম
অভিযানে উদ্ধারকৃত শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছে। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং জব্দকৃত আলামতসহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অভিযান সেনাবাহিনীর দ্রুত ও কার্যকরী পদক্ষেপেরই ফল। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তারা বিশ্বাস করে, এ ধরনের অভিযান ভবিষ্যতে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত