
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৬:১৭ পি.এম
বগুড়া জেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, এনসিপির সভায় চাঞ্চল্য
![]()
মোঃ সাদিকুল ইসলাম বগুড়া।
বগুড়া জেলা পরিষদ চত্বরে আজ দুপুর ৩টার দিকে ককটেল সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সমন্বয় সভা চলছিল। সভায় কেন্দ্রীয় নেতা সারজিস আলম উপস্থিত ছিলেন।সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস। নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালীন জেলা পরিষদ ভবনের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে চারদিকে ছুটোছুটি করেন। বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও কয়েকজন আতঙ্কে সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি) ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে তৈরি একটি ককটেল ফাটানো হয়েছিল, তবে এর পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়।
এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম সাংবাদিকদের বলেন,
“এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমাদের সভা নস্যাৎ করার জন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাজ করেছে।”এনসিপির নেতারা আরও অভিযোগ করেন, বারবার বলার পরও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ। মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা সুযোগটি নিয়েছে।
বগুড়া সদর থানার ওসি জানান বিস্ফোরণের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর জেলা পরিষদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত