
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৬:৪৬ পি.এম
বগুড়া দুপচাঁচিয়ায় গাঁজাসহ গ্রেফতার তিন, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

সুশান্ত মালাকার দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ শাহীন (৪৫), পিতা মোঃ জাবেদ আলী গ্রাম রামশহর, উওরপাড়া, বগুড়া সদর। মোঃ রেজাউল করিম (৩৫), পিতা মৃত আলতাব, গ্রাম- নিশ্চিন্তপুর, শিবগঞ্জ-বগুড়া। মোঃ রাব্বী (২৬) পিতাঃ মোঃ জহুরুল, পাঠানপাড়া, থানা ক্ষেতলাল-জয়পুরহাট।
বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএনসি, বগুড়া 'খ' সার্কেলের একটি আভিযানিক টিম ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জন আসামীকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ১৩ দিন, ১ জনকে ১ মাস, আর ১ জনকে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ জনকে ৫০০ টাকা, ১ জনকে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত