
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৫:৩০ এ.এম
বগুড়া শিবগঞ্জে উদ্যোক্তা বকুল ভার্মি কম্পোস্ট কারখানায় অগ্নি সংযোগ

শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বকুল ভার্মি কম্পোস্ট কারখানায় অগ্নিসংযোগ করেছেন চাঁন্দু মিয়া বলে জানিয়েছেন বকুল হোসেন।
বুধবার দিবাগত রাত্রি ৩ ঘটিকার সময় শিবগঞ্জ পৌরসভার অর্জুনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে ও স্থানীয়রা জানায়,
বকুল তার এই কারখানায় জৈব সার উৎপাদন করে আর সেখানে এভাবে অগ্নি সংযোগ করবে আমরা ভাবতেও পারিনি।
একজন উদ্যোক্তা মানুষের এভাবে ক্ষতি করে।
কত টাকার ক্ষতি হয়েছে বলে জানতে চাইলে, এ বিষয়ে বকুল হোসেন জানান আমার কারখানায় প্রায় ১থেকে দেড় লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।এঘটনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান বলেন এ বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত