প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১২:৩৩ পি.এম
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন(২৫) নিহত, আহত-১৫

মোস্তাফিজুর রহমান রতন, নাটোর: শুক্রবার বিকেল ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার হয়বতপুর সৈয়দ মোড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে রাজশাহীগামী তাবাসসুম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA