
সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী করা হয়েছে।সোমবার ( ১৭ই ফেব্রুয়ারী )সকালে বনগাঁও ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বনগাঁও ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরীফুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জানুফা আক্তার, কম্পিউটার উদ্যোগ্তা রিয়াদ খান, সংরক্ষিত নারী সদস্য কামরুন নাহার,রাশেদা বেগমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম সহ আরো অনেকে। মত বিনিময় সভা শেষে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও প্রদর্শনী করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত