
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৪:৩১ পি.এম
বন্ধুকে মদ খাইয়ে গলা কেটে হত্যা, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বন্ধুকে চোলাই মদ খাইয়ে অচেতন করে চার্জার ভ্যান ছিনতাই এর ঘটনায় তিনজনকে আটক করেছে DB পুলিশ।
শনিবার (২৮ জুন) বেলা 11 টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এর তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এন এ এম ওয়াসিম ফিরোজ।
এর আগে শুক্রবার (২৭শে জুন) রাতে হত্যাকাণ্ডের মূল হোতা খাদেমুল ইসলাম মধুকে নীলফামারী থেকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নাচোল থানা পুলিশ।
আটক ওপর দুজন হলেন নাচোল উপজেলার ফতেপুর এলাকার রমজান আলীর ছেলে আমানত আলী ও তার ছেলে আমিনুর রহমান।
তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়।
আটক খাদেমুল ইসলাম মধু (২৪)নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিংগরগাড়ী গ্রামের তরিকুল ইসলাম এর ছেলে।
তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিয়ে করে দীর্ঘদিন থেকে বসবাস করছিলেন।
পুলিশ জানাই গত (২২ শে জুন)সকালে নাচোল উপজেলার পারিলা গ্রাম থেকে ভ্যানচালক রাজুর( ২৮)গলা কাটা মরাদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মায়ের দায়ের করা মামলায় তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে খাদেমুল জানাই তিনি একজন মধু ব্যবসায়ী এবং রাজুর সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত গাজা ও মদ সেবন করতেন।
ঘটনার দিন ২১ শে জুন বিকেলে, খাদেমুল রাজুকে চোলাই মদ খাওয়ানোর কথা বলে ভ্যান নিয়ে বের হয়। সন্ধ্যায় রাজুকে অতিরিক্ত মদ খাওয়ানো হলে সে অচেতন হয়ে যায়। এরপর রাত ১০ টার দিকে পারিলা এলাকায় ভ্যানের উপরেই রাজুকে গলা কেটে হত্যা করে খাদেমুল। পরে ২০ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করে পালিয়ে যায় সে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খাদেমুল রাজু হত্যার দায় স্বীকার করেছে। শনিবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত