
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৮:১৬ পি.এম
বরগুনায় কয়লা তৈরির চুল্লিতে অভিযান গুড়িয়ে দিয়েছে প্রশাসন

বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার বিষখালী নদীর তীরে অবৈধ কয়লা তৈরির চুল্লিতে অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বরগুনা সদরের নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে বিষখালী নদীর তীরে বসানো ৭ টি কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত