প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৫:৪১ পি.এম
বসন্তপুরের অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীতে তিনটি মাদক মামলার পলাতক আসামি মো. অহেদ খান (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অহেদ খান রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে। তাঁর মায়ের নাম মৃত তারা বিবি।
রাজবাড়ী থানা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অহেদ খান তিনটি মাদক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া অহেদ খানের স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। তাকেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA