প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ৯:১৭ এ.এম
বসন্তপুর রেলগেটে সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। দীর্ঘ সময় উদ্ধার অভিযান শেষে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর আজ সকাল রেল চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সারবোঝাই ট্রাকটি বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে সরাসরি রেললাইনের ওপর উঠে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
প্রায় ছয় ঘণ্টা পর রেললাইন সচল হলে ঢাকার সঙ্গে রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় আটকে পড়া ট্রেনগুলোও নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ট্রাকটি রেললাইন থেকে নিরাপদে অপসারণ এবং লাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA