
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৪:০৫ পি.এম
বসন্তের শুরুতে খুলনা সহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস!

শীতের শেষ বসন্তের শুরুতেই উত্তপ্ত গরমের আভা চোখ রাঙ্গাচ্ছে সারা দেশের সাথে খুলনাঞ্চল জুড়ে তার মধ্যে গেল দুই তিন দিন ধরে মেঘের ঘনঘটায় ঘুমট গরম বেড়েছে সাথে বিদ্যুতের লোডশেডিং তো রয়েছে।
ফলে প্রকৃতি জীব-বৈচিত্র্যয় বিরূপ প্রভাব লক্ষ্য হচ্ছে। রাতে ঠান্ডা দিনে উত্তপ্ত গরমের কারণে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হচ্ছে মানব জীবনে।
তার মধ্যে আবার খুলনা আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞকর্তা আমিরুল আজাদ আজ সকালে নাগরিক ভাবনাকে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে খুলনাসহ পাঁচ বিভাগের ওপর দিয়ে বৃষ্টিপাত বয়ে যেতে পারে।
যা আগামী ২৪ ঘণ্টায় খুলনা রংপুর, রাজশাহী, ঢাকা, ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে সংস্থাটি জানিয়েছে। অপরদিকে খুলনা বিভাগীয় কৃষি অধিদপ্তর বলেছেন খুলনা জেলার বেশ কিছু নিচু অঞ্চল দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, চালনা, ফুলতলা জুড়ে কৃষকরা তরমুজ চাষের জন্য হাজার হাজার হেক্টর জমিতে আরো ১৫ দিন আগের থেকে প্রস্তুতি নিয়েছে বীজ বপন করেছে মাঠ প্রস্তুত করেছে তবে এই মুহূর্তে সামান্য বৃষ্টি হলে তাতে কৃষকের উপকার হবে এবং তরমুজসহ অন্যান্য ফসলের উপকার হবে।
তবে বৃষ্টির সাথে যদি শিলা ও বজ্র বৃষ্টি হয় সে ক্ষেত্রে উপকারের থেকে ক্ষতির সংখ্যাটা বেশি থাকবে। কারণ কৃষকদের মাঠে গ্রীষ্মকালীন শাকসবজি অনেকটাই সবুজ রুপে সেজে উঠেছে কোথাও কোথাও উস্তে পটল ঝিঙে সহ বেশ কিছু সবজির ফলন ধরেছে এমত অবস্থায় কৃষকদের বৃষ্টি অতি প্রয়োজন বলে মনে করছে তবে ঝড় ও শিলাবৃষ্টি হলে নতুন ফলন ধরা ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত