
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:৪৬ পি.এম
বহু খোঁজাখুঁজির পরে নিখোঁজ এনায়েত জোমাদ্দারের সন্ধান মিলছে

শরণখোলা উপজেলা ৪ নং সাউথখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর তাফালবাড়ি গ্রামের মৃত্যু আঃ জব্বার জমাদ্দারের পুত্র এনায়েত জোমাদ্দার (৪০) কে গতকাল সন্ধ্যার দিকে বাড়ি বাড়ি থেকে বের হলে রাতে আর বাসায় ফেরেনি। রাত ১১:৩০ মিনিটে তাহার স্ত্রী এনায়েতকে দিলে তিনি ফোন রিসিভ করে বলে একটু পরে বাসায় আসতেছি। কিন্তু সারারাত স্বামীর অপেক্ষা সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে তাহার সন্ধান মেলেনি।
আজ সোমবার ২১ এপ্রিল ২০২৫ তারিখ সকালে বাড়ির পার্শ্ববর্তী অবসর ফরেস্ট বীর মুক্তিযোদ্ধা আলকাজ হোসেনের পরিত্যক্ত বাগানে বাড়ির লোকজন অচেতন অবস্থায় এনায়েতকে দেখতে পেয়ে তাহার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে প্রথমে এনায়েতকে সনাক্ত করে এবং তাৎক্ষণিক শরণখোলা থানাকে অবহিত করেন।
পরবর্তী সময়ে থানা পুলিশের উপস্থিতিতে তাহাকে প্রথম শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা ২৫০ শয্যা হসপিটালে স্থানান্তরিত করা হয়।
এরিপোর্ট লেখা পর্যন্ত তাহার শরীরের বিভিন্ন অংশে ক্ষত এবং শরীর থেকে বিষাক্ত পয়জন বের করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত