
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:৫৪ এ.এম
বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান শিক্ষকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।এ সময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম উদ্দীন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।এধরনের নিয়মিত সমন্বয় সভা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষকরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত