প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৩:৩৭ পি.এম
বাঁশখালীতে ভুয়া এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি সদস্য পরিচয়ে মো. এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটে পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কালো পোশাক ও মুখে মাস্ক পরা চার ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁরা প্রকৃত এসআরবি সদস্য নন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এহসানকে প্রথমে পেকুয়ার টৈটং হাজী বাজার এবং পরে চকরিয়ার বরইতলী এলাকায় নেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।জিজ্ঞাসাবাদের জন্য একজন সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA