চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহ দোকান এলাকায় মাদক ও ইয়াবা ব্যবসা এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে।এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন অংশগ্রহণকারী লাঞ্ছিত ও আহত হন।
রবিবার ছনুয়া ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদ এর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে  হেফাজ নামের এক ব্যক্তি এলাকায় ইয়াবা, দেশীয় চোলাই মদ ও অনলাইন জুয়ার আসর পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর দাবি, এই মাদক ব্যবসার কারণে ছনুয়া ইউনিয়নের যুব সমাজ ধ্বংসের পথে এবং বহু পরিবার ভাঙনের মুখে পড়েছে। অনেক সংসার ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও জানান তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্ত হেফাজ ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য বাঁশখালী উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
ReplyForward