
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৪:১৩ পি.এম
বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে গত ২৩ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রবিবার বিকেল ৫:০০ টায় নওগাঁ সদর উপজেলা অডিট রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কাজী নূরনবী নাইস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি সহকারী কমিশনার মোঃ আশিকুর রহমান এবং আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল হালিম মন্ডল। রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক জয় সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাসান ইমাম তালুকদার এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ। এবং নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা ইউনিট কমান্ডার আফজাল হোসেন এবং বাংলাদেশ প্রেস ক্লাবের ৯ টি থানার কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব মোঃ মোকসেদুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল হক ভূইয়া বলেন, "রমজান মাস রহমতের মাস। এই সংগঠন যেন ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আরও এগিয়ে যায়, সেই প্রত্যাশা করি।" রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল হালিম মন্ডল বলেন,বাংলাদেশ প্রেস ক্লাব একটি সাংগঠনিক প্রেস ক্লাব । সারা দেশে সুনামের সঙ্গে জেলা ও উপজেলায় সংগঠনটি পরিচালিত হচ্ছে বলে দাবি করেন। এবং সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার বলেন, "বাংলাদেশ প্রেস ক্লাব সরকার কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সাংবাদিক সংগঠন। এটি কোনো ব্যক্তিগত সংগঠন নয়। কেন্দ্রীয় নির্দেশনায় বিভাগ এবং জেলার কার্যক্রম পরিচালিত হবে। নিয়মতান্ত্রিকভাবে সংগঠন এগিয়ে যাবে।" নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেন বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এবং জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ওসমান গুনি। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইফতার খাবার পরিবেশন করেন সাংবাদিক এ কে এম ফজলে মাহমুদ চাঁদ, সাংবাদিক ইয়া কাহারুল ইসলাম নয়ন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকসহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ। দোয়া শেষে সকল অতিথি ও উপস্থিতিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত