
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৫:৪১ পি.এম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিত এই কমিটিতে মো,সজীবুল ইসলাম'কে সভাপতি এবং এ,টি,এম আতিকুল হক টিটুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা মোতাবেক জেলা শাখা কর্তৃক এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটি আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ ব্যক্ত করেছেন।
মোট সদস্য সংখ্যা: ৬১ জন।
সভাপতি: মো,সজীবুল ইসলাম
সাধারণ সম্পাদক: এ,টি,এম আতিকুল হক টিটু
অনুমোদনকারী সংস্থা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,কিশোরগঞ্জ জেলা শাখা।
মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিত নামের তালিকা।
জেলা কমিটির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন,মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনে রেখে সজীবুল ইসলাম ও এ,টি,এম আতিকুল হক টিটুর নেতৃত্বে এই কমিটি কিশোরগঞ্জ সদর উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে আরও গতিশীল করবে।
নবনিযুক্ত সভাপতি মো, সজীবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এ,টি,এম আতিকুল হক টিটু কমিটিকে অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের উত্তরাধিকারী হিসেবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ রাখতে সকলেই নিষ্টার সাথে কাজ করে যাব।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত