

শাহীন শহীদ : বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) নাগেশ্বরী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২৫ জানুয়ারি - শনিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নাগেশ্বরী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে।সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের মোট ১,১১৫ জন ভোটারের মধ্যে ১,০৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মটর সাইকেল প্রতীক নিয়ে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাতা প্রতীকের নাগেশ্বরী ডি এম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান ৫০৩ ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে মো. ফজলুর রহমান (চেয়ার প্রতীক) ৬৮৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস শফিক (মাছ প্রতীক) পান ৩৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম (বই প্রতীক) ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেলাল হোসেন (ঘোড়া প্রতীক) পান ৪৩৫ ভোট।ভোটাররা বলেন, এটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষকরা নবনির্বাচিত কমিটির প্রতি অধিকার রক্ষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচিতরা শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার মান উন্নয়ন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত