কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর গবেষণা ও প্রকাশনা সেল কর্তৃক ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ইনডেক্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্র এবং সর্বাধিক সাইটেশন প্রাপ্ত গবেষকদের অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ "রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২৬" প্রদান করা হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। তিনি নির্বাচিত শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
ইনডেক্স জার্নালে প্রকাশিত গবেষকদের গবেষণা প্রবন্ধসমূহ যথাযথ মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। যেখানে “হাই ইমপ্যাক্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড” ক্যাটাগরিতে রেবেকা সুলতানা, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ; “মোস্ট সাইটেড আর্টিকেল অ্যাওয়ার্ড” ক্যাটাগরিতে ড. মুঃ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা), সায়েন্স ও হিউম্যানেটিজ বিভাগ এবং “টপ রিসার্চার কন্ট্রিবিউটার অ্যাওয়ার্ড” ক্যাটাগরিতে হাসান আবদুল্লাহ, সহকারী অধ্যাপক, সিএসসি বিভাগ কে তাদের গবেষণায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ৮ জন গবেষককে কিউ-১/কিউ-২ জার্নালে গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতিস্বরুপ সার্টিফিকেট ও নগদ সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- “আপনাদের গবেষণা কার্যক্রম নিয়ে আমরা গর্বিত। একটা বিশ্ববিদ্যালয়ের মান নির্ণয়ের মাপকাঠি হলো গবেষণা। সুতরাং এখন থেকে প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় যারা কৃতিত্ব দেখাবে, তাদেরকেই আমরা পুরস্কৃত করবো।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি (অব.), অনুষদের ডিনগণ, গবেষণা ও প্রকাশনা সেলের ভারপ্রাপ্ত পরিচালক, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান, পরিচালক, আইকিউএসি ও ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানজিলা তামান্না, সহকারী অধ্যাপক, আইন বিভাগ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA