রবিউল ইসলাম :
রাজশাহীর বাঘায় কৌশলে একটি অটোভ্যান চুরির ঘটনায় মূল পরিকল্পনাকারী মিশন আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে।
আটক মিশন আলী চারঘাট উপজেলার চক নারায়ণপুর পালপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে চারঘাট উপজেলার রাওথা এলাকা থেকে তিনজনকে অটোভ্যান ভাড়া করে বাঘা উপজেলার রওশনবারা হোটেলের সামনে আসেন মিশন আলী। পরে অটোভ্যানের চাকায় হাওয়া দেওয়ার কথা বলে চালককে শাহদৌল কলেজের সামনে মান্নানের দোকানে নিয়ে যান তারা। সেখানে কৌশলে চালককে মাজার গেটের সামনে নিয়ে গিয়ে মজো খাওয়ানো হয়। একপর্যায়ে চালককে কৌশলে আড়ালে রেখে তার অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান মিশন আলী। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে বাঘা থানায় তাৎক্ষণিক একটি চুরি মামলা রুজু করা হয়। আসামিদের আটকের জন্য থানার একটি চৌকস দলকে নির্দেশ দেন ওসি। পরে পুলিশ অভিযান পরিচালনা করে চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী মিশন আলীকে আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে থাকা চুরি যাওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, ভ্যান উদ্ধার করে আটককৃত আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA