নিজস্ব প্রতিনিধি: পাঁচ দিন ধরে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে ছিলেন তিনি। অবশেষে অবস্থান শনাক্ত করে চারঘাট উপজেলার রামচন্দ্রপুরে নানার বাড়িতে অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। তার বিরুদ্ধে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুশি কে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার মামলা রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮ টার দিকে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জুশিকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে জহুরুল ইসলামের বিরুদ্ধে।
ঘটনার পর থেকেই জহুরুল ইসলাম আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালানোর পাশাপাশি তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা করে। একপর্যায়ে চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় তাঁর নানার বাড়িতে অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় নিহত জুশির পরিবারের পক্ষ থেকে বাঘা থানায় মামলা করা হয়েছে। আটক জহুরুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, স্ত্রী হত্যা মামলার আসামী জহুরুল কে আটক করা হয়েছে। হত্যার কাজে ব্যাবহৃত হাসুয়া উদ্ধার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA