
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ৫:২৩ পি.এম
বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার (২ মে) সকাল ১০টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।
জানা যায়, ১৯৮৩ সালে তৎকালীন টিএনও হাবিবুর রহমান এবং প্রতিমন্ত্রীর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মীর মোজাফফর রহমান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে মসজিদটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন মীর মোজাফফর রহমান।
দীর্ঘদিনের ব্যবধানে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পিতার স্মৃতিবিজড়িত এ মসজিদের পুনর্নির্মাণে নিজ উদ্যোগে এগিয়ে আসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের পরিবারের ইতিহাস এবং এলাকার মানুষের আস্থার প্রতীক।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত