
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৪:৫৩ পি.এম
বারো কেজি গাঁজা উদ্ধার, পাচারকারী দম্পতি গ্রেফতার

কক্সবাজারের রামুতে চেকপোস্ট স্থাপন করে সড়কে তল্লাশি চালিয়েছে র্যাব-১৫। এ সময় ১২ কেজি গাঁজা উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে।শনিবার (৯ নভেম্বর) সকালে তাদের আটকের বিষয়টি সাংবাদিকদের জানায় র্যাব।আটকরা হলেন,কক্সবাজার সদরের পিএমখালী এলাকার পরানীয়া পাড়ার মৃত সৈয়দ আমিন ছেলে রবিউল হোসেন ও তার স্ত্রী রেহেলা আক্তার।কক্সবাজার র্যাব-১৫'র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক জানান- শনিবার বিকেলে রামু ফুটবল চত্বর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমতলিয়া পাড়ায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়।উদ্ধার করা গাঁজাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত