
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৮:৪০ পি.এম
বালিয়াডাঙ্গীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় ৫২টি পরিবারকে ১ বান করে টিন ও ৩,০০০ টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা. টি এম মাহাবুব রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নূরনবী এবং জেলা বিএনপির সদস্য ডা. তোফাইল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা তাতী দলের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত